অরিত্র ঘোষ, বোলপুর
ইলামবাজারে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।প্রত্যাশা নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে ইলামবাজার অপরাজিতা অনুষ্ঠান ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রত্যাশা প্রতিষ্ঠা দিবস পালিত হয় ।
সকালের প্রথম অনুষ্ঠানে শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসা করান ২০০ জন রোগী।কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চার জন ডাক্তার বাবু উপস্থিত ছিলেন।প্রান্তিক ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ ও শারীরিক পরীক্ষা করা হয়।
বৈকাল ৩টার সময় স্বনামধন্য চিকিৎসক পদ্মশ্রী ডাঃ সুশোভন ব্যানার্জী মহাশয় কে প্রত্যাশার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
ইলামবাজার ব্লকের জনুবাজার সবুজ সমিতি, তরুণ সংঘ, আলাপি সংঘ সুভাষ ব্যায়ামগার সহ আটটি সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা দেওয়া হয় ডাক্তার বাবুকে।
সমাজে সেবামূলক কর্মকান্ডের জন্য বীরভূম ভালান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশন, উপহার সহ আটটি স্বেচ্ছাসেবী সংস্থাকে "প্রত্যাশা সামাজিক সম্মাননা২০২০" প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী প্রতিভা গাঙ্গুলি, নুরুল হক ,কাজল শেখ সহ আরো অনেকে।


