কাজ ঠিক করে বাড়ি ফেরার পথে এক শ্রমিককে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী ৪ শ্রমিকের বিরুদ্ধে।
রবিবার রাস্তা আটকে ধারালো অস্ত্র নিয়ে শ্রমিকের উপর চড়াও হয় ইব্রাহিম শেখ সহ চার ভাই বলে অভিযোগ।
শ্রমিক কাবির শেখের উপর হামলা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ।
জানা গিয়েছে, স্থানীয় একটি ইট ভাটায় কাজ করার জন্য ভাটায় ম্যানেজারের সঙ্গে কথা বলে বাড়ি ফিরছিল কাবির শেখ(৩৬)। আক্রান্ত শ্রমিকের বাড়ি কালিয়াচক থানার ছারকিটোলা গ্রামে।
হামলার ঘটনার পর তড়িঘড়ি আক্রান্তকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।
বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
আক্রান্তর পরিবারের লোকেদের অভিযোগ, স্থানীয় একটি ইটভাটায় কাজের কথা বলতে গেছিল কাবির।কিন্তু প্রতিবেশী ইব্রাহিম ও তার ভাইয়েরা সেই ভাটাতে কাবিরকে কাজ করতে দিবেনা।
এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়।রবিবার সকালে বাড়ি ফেরার পথে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে কাবিরের ওপর হামলা চালায় ইব্রাহিম সহ ৪ জন।
খবর পেয়ে আক্রান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তরা পলাতক।
