এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার কীটনাশক পান করে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য গাজোল থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম দেবব্রত সাহা(১৭)। গাজোল থানার তুলসিডাঙ্গায় বাড়ি তাঁর। বাবা অসিত সাহা পেশায় আলু ব্যবসায়ী।
দেবব্রত স্থানীয় গাজোল হাজিনাকু উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এবার সে উচ্চ মাধ্যমিক দিত। পরিবার সূত্রে জানা গেছে, ২ ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। গত শনিবার তাকে ঘরের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। মুখ থেকে তার গ্যাঁজলা বের হচ্ছিল।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিক্যালে নিয়ে গেলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তার পরিবারে। প্রেমের কারণেও মৃত্যু হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
