রক্ত দান জীবন দান এই মূল মন্ত্রকে পাথেয় করে দক্ষিণ সাঁকরাইল ইন্দ্রধনু অ্যাথলেটিক ক্লাবের সৌজন্যে হয়ে গেল রক্তদান শিবির।
রক্ত এমন একটা তরল পদার্থ যা কিনা বর্তমান উন্নত বিজ্ঞানের যুগেও কৃত্রিমভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই রক্ত উৎপন্ন করতে এখনও বিজ্ঞানীরা অপারক ।
রক্ত ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। তাই আজও রক্ত মানুষ মানুষের দেহে থেকেই সংগ্রহ করতে হয়।
যার ফলে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন সমাজ সচেতন ব্যক্তিদের মাধ্যমে এইরকম রক্তদান শিবিরের আয়োজন করতে হয়। সমাজ সচেতন সাঁকরাইল ইন্দ্রধনুক অ্যাথলেটিক ক্লাব অসুস্থ মানুষের রক্তের চাহিদা মেটাতে প্রতি বছরের ন্যায় এ বছরও রক্তদান শিবিরের আয়োজন করেছেন শুধু তাই নয় দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চক্ষু পরীক্ষা এবং একদিনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন ।
সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত ওসি মধুসূদন মুখোপাধ্যায় নিজের প্রশাসনিক কাজে অতি ব্যস্ত থাকার সত্ত্বেও এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উনার মূল্যবান বক্তব্য সাধারণ নাগরিকের কাছে ব্যক্ত করেন ।
এছাড়াও পঞ্চায়েতের প্রধান কাশ্মীরা খান, ক্লাব সভাপতি মহিউদ্দিন মল্লিক রাজেন মীর শওকত খান বাপি মল্লিক বাবলু খান নুর আলম খান আজিজুল মল্লিক বয়েজ ক্লাবের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি, সুশ্রুত আই ফাউন্ডেশন পক্ষ হইতে চক্ষু পরীক্ষা করা হয়।
কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল এর মেডিকেল টিমের পক্ষ থেকে রক্ত গ্রহণ করা হয়।
ও বিভিন্ন সমাজসেবক ব্যক্তি ক্লাবের সমস্ত সদস্যগন রক্তদান শিবির টিকে সাফল্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন।




