নো এনআরসি মুভমেন্টের উদ্যোগে মালদা শহরে মিছিলের আয়োজন।
সোমবার দুপুর দেড়টা নাগাদ, মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে নাগরিকত্ব বিলের প্রতিবাদ করে হাতে ভারতীয় ঝান্ডা নিয়ে মিছিলে অংশ নেন হাজারো মানুষ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ভারতীয় ঝান্ডা হাতে নিয়ে এই মিছিলে অংশ নেন।
সারা শহর পরিক্রমা করে এই মিছিল।
হিন্দু-মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ নাগরিকত্ব বিলের বিরোধিতা করে এই মিছিলে পা মেলান।

