মোবাইল চোর সন্দেহে দুই যুবককে আটক করল ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ।

মালদা,১১ ফেব্রুয়ারি :




 মোবাইল চোর সন্দেহে দুই যুবককে আটক করল ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ। 

মঙ্গলবার দুপুর দুটো নাগাদ, আদালত চত্বরে ঘটে ঘটনাটি। 

কালিয়াচক থানা এলাকার বাসিন্দা আজিজুর চৌধুরী মালদা আদালত চত্বরে একটি চশমার দোকানে চশমা কেনার সময় দুই যুবক তার সামনে ব্যাগের আড়ালে তার মোবাইল চুরি করে পালায়। 

পরে যখন তিনি টের পান তখন শুভঙ্কর শিশু উদ্যান এর সামনে ওই দুই যুবককে ধরে ফেলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ তারা ধৃত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

 পুলিশ ধৃতদের নাম ঠিকানা জেনে তদন্ত শুরু করছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...