দক্ষিণ দিনাজপুর,৩ ফেব্রুয়ারি;
স্কুলের কর্মরত অবস্থায় শিক্ষকতা করার জমানো অর্থের টাকা, স্কুল অবসরের সময় স্কুলকে দান করলেন এক শিক্ষক।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক স্কুলের চাকরি অবসরের দিন প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা স্কুল কে দান করেন।
সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই জীবন বিজ্ঞানের শিক্ষক সহ আরো এক কেরানিকে বিদায়ী জানানো হয়।
স্কুলকে এমন আর্থিক সহায়তা করায় খুশি অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ শহর বাসীও।
স্কুল সূত্রে জানা গিয়েছে, মকবুল হোসেন প্রথম ৭ই জুলাই ১৯৮০ সালে চালুন হাই স্কুলে শিক্ষক হিসেবে যুক্ত হন।
প্রায় চার বছর সে স্কুলে শিক্ষকতা করার পর ১৪ই জুলাই ১৯৮৪সালে গঙ্গারামপুর হাইস্কুলে জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে যুক্ত হন।
তার শিক্ষা দানের মধ্য দিয়ে বহু ছাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করেছেন। তিনি প্রায় ৪০ বছর শিক্ষকতা করেন।
সরকারি নিয়ম অনুসারে ৩১ শে জানুয়ারি ২০২০ তে তার রিটারমেন্ট করার চিঠি আসে।জীবন বিজ্ঞানের শিক্ষক মকবুল হোসেন স্কুলের শিক্ষকতা করার জমানো অর্থের প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা স্কুল চাকরি জীবনের অবসরের দিন স্কুলকে দান করেন।
অন্যদিকে গ্রুপ ডি পোস্টে ২১ জানুয়ারি ১৯৯৮ সালে দিরিহি হেমরম যুক্ত হয়েছিলেন।
তিনিও দীর্ঘ প্রায় ২০ বছর গঙ্গারামপুর হাই স্কুলে চাকরি করেন। সরকারি নিয়ম অনুসারে ৩১ শে জানুয়ারি ২০২০ তে তারও রিটারমেন্ট করার নির্দেশ আসে।
সোমবার গঙ্গারামপুর হাইস্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবন বিজ্ঞানের শিক্ষক মকবুল হোসেন ও গ্রুপ ডি পোস্টে চাকরি করা
দিরিহি হেমরম কে পুষ্পস্তবক, স্মারকলিপি সহ বহু উপহার দিয়ে বিদায়ী জানানো হয়।
যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ঘোষ, বিদায়ী শিক্ষক মকবুল হোসেন, সহ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে বিদায়ী জীবন বিজ্ঞানের শিক্ষক মকবুল হোসেন জানিয়েছেন।
বহুদিন গঙ্গারামপুর হাই স্কুলে চাকরি করলাম। স্কুলের কর্মরত অবস্থায় শিক্ষকতা করার জমানো অর্থের ১ লক্ষ ৫০ হাজার টাকা গঙ্গারামপুর হাইস্কুলকে দিলাম।
এই টাকা দিয়ে যে সমস্ত গরীব-দুঃস্থ শিক্ষার্থী রয়েছে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিছুটা হলেও তাদের সাহায্য হবে।
গঙ্গারামপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল ঘোষ জানিয়েছেন, মকবুল হোসেন গঙ্গারামপুর হাইস্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন। তার শিক্ষাদানের ফলে বহু শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করেছেন।
গরীব-দুঃস্থ শিক্ষার্থীদের পড়াশোনার সাহায্যের জন্য তিনি তার শিক্ষকতা করার জমানো অর্থের ১ লক্ষ ৫০ হাজার টাকা স্কুল কে দান করলেন।
এই অর্থের ফলে গরীব-দুঃস্থ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশেই সুবিধা হবে।
চাকরি জীবনের অবসানের দিন শিক্ষক স্কুলকে আর্থিক সাহায্য করার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

