বইমেলা উৎসব বোলপুর শান্তিনিকেতনে ,




অরিত্র ঘোষ, বোলপুর 


বই প্রেমী মানুষের আস্বাদ পূরণ করতে শান্তিনিকেতন বইমেলা উৎসব কমিটির উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে শুরু হল বইমেলা উৎসব।  





এই মেলাতে শুরু হয় ২৭ ফেব্রুয়ারি থেকে চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। মেলাজুড়ে রয়েছে ৬৪ টা বইয়ের স্টল, যেখানে কলকাতার বিভিন্ন নামি প্রকাশকরা অংশগ্রহণ করেছেন এই বইমেলায়, রয়েছেন আনন্দ পাবলিশার্স এর মতোও স্টল। 



শুধু বইমেলায় নয় তার সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান  এর আয়োজন রয়েছে প্রতিদিন সন্ধ্যায়। 

এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পণ্ডিতপ্রবর সুনীতিকুমার পাঠক, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, পদ্মশ্রী বোলপুরের এক টাকা ডাক্তার  সুশোভন বন্দ্যোপাধ্যায়,  বিশিষ্ট সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ আরো বিশিষ্টজনেরা। 




বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এছাড়াও বই মেলার তাৎপর্য ও উপকারিতা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...