শারীরিক প্রতিবন্ধকতাকে জয় মনিসুরের ,





অরিত্র ঘোষ, রামপুরহাট ,


শারীরিক প্রতিবন্ধকতা কে বুড়ো আঙুল দেখিয়ে , বন্ধুর কাঁধে চড়ে মাধ্যমিক পরীক্ষা দিলো মনিসুর l এবছর চাঁদপাড়া হাই স্কুল এর পরীক্ষা কেন্দ্রে  পরীক্ষা দিলো পাশের গ্রাম মিলকিডাঙ্গা হাই স্কুল এর ৮০ % প্রতিবন্ধী ছাত্র মনিসুর l 

বাবা দিনমজুর ,রাজমিস্ত্রি জোগাড়ে ,দাদা উচ্চমাধ্যমিক ছাত্র তাই খুব কষ্ঠ করে টোটো ভাড়া করে প্রায় ৮ কিমি দূর ছোট্ট কার্তিক চুংড়ি গ্রাম থেকেও পরীক্ষা কেন্দ্রে এলেও বন্ধুর কাঁধে চেপে স্কুল প্রবেশ করতে হয় এবং পরীক্ষা চলাকালীন সাহিল ও ইব্রাহিম নামক দুইজন  সহপাঠী পরীক্ষার্থী প্রতিদিন এ কাজে তাকে সাহায্য করেছে l




 শেষ দিনে খবর পেয়ে মাধ্যমিক এর সাব ডিভিশন কনভেনার টোটোভাড়া মিটিয়ে দিয়েছে এবং স্কুলের অজ্ঞতার জন্য মনিসুর কে কোনো রাইটার না দিতে পেরে আপসোস ও করেছেন এবং ভবিষ্যতে তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন l




 বিশিষ্ট সমাজকর্মী নুরুল হক ওই চাঁদপাড়া হাই স্কুল এর শিক্ষক মনিসুর কে পরীক্ষা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে নজর রাখতে মনিসুর কে সেন্টার সুপারভাইজার দের সাহায্যে নিচে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং পরবর্তীকালে ওই ছাত্র যাতে সরকারি ও অন্যান্য সুযোগ নিয়ে পড়াশোনা করতে পারে তার সুবন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন l

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...