শিশু শ্রম প্রতিরোধে বিশ্বজুড়ে তথা ভারতবর্ষেও রয়েছে কঠোর আইন।

রীতা ভট্টাচার্য,কালনা, 




 শিশু শ্রম প্রতিরোধে বিশ্বজুড়ে তথা ভারতবর্ষেও রয়েছে কঠোর আইন। 

এমনকি শিশু শ্রম সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২জুন পালন করা হয় বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। ভারতে ৩০এপ্রিল পালন করা হয় জাতীয় শিশু বিরোধী শ্রম দিবস। 




তবু কেবলমাত্র দারিদ্রতা আর সচেতনতার অভাবে প্রায়ই দেখতে পাওয়া যায় শিশু শ্রমের ঘটনা।

 এবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালের মর্গের বিশ্রামাগার তৈরির কাজে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। উল্লেখ্য, কিছুদিন ধরে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন জায়গায় নির্মাণের কাজ চলছে। 




এরই মধ্যে হাসপাতালের মর্গের বিশ্রামাগার (rest shed) তৈরির কাজও পুরোদমে চলছে। 

আর এই সমস্ত কাজের জন্য প্রতিদিন গাড়ি গাড়ি ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে। অভিযোগ, এই সমস্ত নির্মাণ সামগ্রী ওঠানো নামানোর জন্য কাজে লাগানো হয়েছে শিশুদের। 

যাদের বয়স ১০ থেকে ১২ বছর বলে অভিযোগ। যদিও এই শিশু শ্রমিকদের নিয়োগ করেছে নির্মাণ সামগ্রী বহনকারী গাড়ির মালিক বলেই অভিযোগ। 

 এদিকে খোদ সরকারি কালনা মহকুমা হাসপাতালের নির্মাণ কাজে শিশু শ্রমিক নিয়োগের ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার কৃষ্ণ চন্দ্র বড়াই জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যমের কাছেই এই ঘটনার কথা জানতে পেরেছেন।

 বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। প্রয়োজনে ঠিকাদারকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও তিনি জানিয়েছেন, নির্মাণ কাজের সঙ্গে হাসপাতালের কেউ যুক্ত নয়। তার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত দপ্তর রয়েছে।

 সেখানেও শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টি জানানো হবে। সোমবার হাসপাতালে নির্মাণ সামগ্রী গাড়ি থেকে নামানোর সময় এক শিশুকে জানতে চাওয়া হলে সে জানায়, তার পরিবারের আর্থিক অসচ্ছলতার জন্য তার বাবা মা তাকে কাজে নিয়ে এসেছে।

 তবে সে জানিয়েছে, কাজ না করে পড়াশুনা করার ইচ্ছা আছে তার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...