মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক রাজর্ষি মিত্র।




মালদা: 

 মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করলেন মালদা জেলাশাসক রাজর্ষি মিত্র।

পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।নিয়মিত চিকিৎসকেরা হাসপাতলে আসেন না এমন অভিযোগ তোলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা।

বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক।নিয়মিত চিকিৎসকের হাসপাতালে আসেন কিনা এবং হাসপাতালে চিকিৎসাধীন রুগীরা ঠিকঠাক পরিসেবা পাচ্ছে কিনা তা দেখার জন্য তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

 কিন্তু পরিদর্শনের সময় চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকের না পেয়ে ভীষণ ক্ষুব্ধ হন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...