দক্ষিণ দিনাজপুর,১০ ফেব্রুয়ারি;
নন্দন পুরের শিক্ষিকা নিগ্রহ কাণ্ডে নির্জিতা শিক্ষিকা সাথে দেখা করলেন সেভ ডেমোক্রেসি এর প্রতিনিধি দল।
সোমবার বিকেলে বেশ কয়েকজনের প্রতিনিধি দল শিক্ষিকা স্মৃতিকনা দাসের বাড়িতে গিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনেন এবং শিক্ষিকার পাশে থেকে আইনি পরিষেবার প্রদানের কথা জানান ডেমোক্রেসি এর কর্মকর্তারা।
গত ৩১ জানুয়ারী দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ফতেনগর এলাকায় জমির উপর দিয়ে রাস্তা তৈরির কাজের অভিযোগ ওঠে তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
শিক্ষিকা ও তার দিদির অভিযোগ জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরীর কাজ করছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার সহ বেশ কিছু তৃণমূল কর্মীরা।
বিষয়টা নিয়ে বাড়ির সদস্য স্মৃতি কণা দাস ও তার দিদি বাধা দিলে তাদের হাত পা বেঁধে মারধরের পাশাপাশি শ্লীলতাহানীর ও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
মধ্যযুগীয় বর্বরতার ঘটনার শিকার হন শিক্ষিকা ও তার দিদি। ঘটনার ভিডিওটি ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায় যা দেশ ব্যাপী নিন্দার ঝড় ওঠে।
সোমবার বিকালে জেলা সেভ ডেমোক্রেসি এর প্রতিনিধি দল নন্দন পুরের শিক্ষিকা স্মৃতি কণা দাসের সঙ্গে কথা বলেন।যেখানে উপস্থিত ছিলেন, রাজ্য সেভ ডেমোক্রেসি সম্পাদক চঞ্চল চক্রবর্তী,অ্যাডভোকেট কৌশিক বসু,সেভ ডেমোক্রেসি কনভেনর জনার্দন সিং,মেম্বার Dr সুব্রত সম সহ আরো অনেকেই।
ওই শিক্ষিকার পাশে থেকে আইনি পরিষেবার সাহায্য করবেন বলে জানিয়েছেন সেভ ডেমোক্রেসি এর কর্মকর্তারা।
এবিষয়ে রাজ্য সেভ ডেমোক্রেসি সম্পাদক চঞ্চল চক্রবর্তী জানিয়েছেন,শিক্ষিকা স্মৃতি কণা দাসের বাড়িতে এসেছিলাম।
আমরা শিক্ষিকার আইনি পরিষেবার ক্ষেত্রে সাহায্য করবো।
এবিষয়ে শিক্ষিকা স্মৃতি কণা দাস জানিয়েছেন,
সেভ ডেমোক্রেসি থেকে প্রতিনিধি দল এসেছিল।আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।


