দক্ষিণ দিনাজপুর,১৯ ফেব্রুয়ারি;
ট্রেনে কেটে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির, চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেলবাড়ি লক্ষীতলা এলাকায়।
যদিও মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
গ্রামবাসী সূত্রে খবর, বুধবার সকালে বেলবাড়ি লক্ষীতলা এলাকায় ট্রেন লাইনের উপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ দেখতে পায়।
বয়স আনুমানিক ৩০ বছর। পায়ে চপ্পল, পরনে রঙিল জামাও ফুলপ্যান্ট, হাতে দেশলাই , মাথা ছিন্নভিন্ন অবস্থায় মৃত দেহটি পড়ে থাকতে দেখে ভিড় জমে ঘটনাস্থলে।
যদিও মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও গ্রামবাসীদের অনুমান গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ বালুরঘাট থেকে মালদা গামী ট্রেনটি হঠাৎ বেলবাড়ি লক্ষীতলা এলাকায় এসে থেমে গিয়েছিল, ঘটনাটি সেই সময় ঘটে থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের।
বুধবার সকালে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়।পরে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে গ্রামবাসী জয়দেব দাস, অমল রায় ও মতিউর সরকারেরা জানিয়েছেন, আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ আমরা দেখতে পাই।
মৃত্যুর কারণ না জানা গেলেও আমাদের অনুমান, গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বালুরঘাট থেকে মালদা গামী ট্রেনটি হঠাৎ বেলবাড়ি লক্ষীতলা এলাকায় এসে থেমে গিয়েছিল, বেশ কিছুক্ষণ থেমে থাকার পর ট্রেনটি চলে যায়।
এর আগে এইভাবে কোনো ট্রেন এখানে থামতে দেখিনি। হয়তো ঘটনাটি সেই সময় ঘটে থাকতে পারে।


