মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এক কুকুরের অত্যাচারে চাঞ্চল্য ছড়িয়ে পরে। গণহারে কামড়াতে শুরু করে।
তার মধ্যে ছিলেন অসুস্থ রুগী, কেউবা হাসপাতালে দেখতে আসা রোগীর আত্মীয়, বাদ যায়নি ডাক্তারও।
এক জুনিয়ার ইন্টার্নাল ডাক্তারকে কামড়ে দেয় কুকুরটি। কলেজ সূত্রে জানা গেছে, এদিন মোট ১৪ জনকে কামড় দিয়েছে কুকুরটি।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মালদা এনিম্যাল কেয়ারের হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্ত ব্যাপার জানালে, সদস্যরা ছুটে আসেন মালদা মেডিক্যালে।
এরপর সকলে মিলে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ ঘিরে ফেলেন। প্রায় ৩ ঘন্টা পরিশ্রম করার পর ওই কুকুরটিকে ধরা সম্ভব হয়।
তারপর তাকে হাসপাতালেই অ্যান্টি রাবিশ ভ্যাকসিন দেওয়া হয়। এই কুকুরটিকে উদ্ধার করাতে খুশি রোগী এবং রুগীর পরিবারের লোকেরা।
অ্যাসিস্টেন্ট সুপার ইসমাইল শেখ বলেন,‘এদিনক একটু কুকুর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে সামনে যাদের পাচ্ছিল, কামড় দিচ্ছিল। রোগীর সঙ্গে অনেকেই কামড় দেয়।
এমনকী চিকিৎসদেরও ছাড়ে নি।
মালদা এনিম্যাল কেয়ার ইউনিটের সদস্যদের ডাকলে তাঁরা এসে কুকুরটি উদ্ধার করেন।’
