রাজ্যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির প্রক্রিয়া শুরু হয়েছে,,




এবি বঙ্গ নিউজ,,,,,, বাবু হক,,,,,, 


রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই দুই দিন আগে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান যে, তিন মার্চ মঙ্গলবার দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট আঞ্চলিক অফিস সহ ছাপ্পান্ন টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে, দুই হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণীর দুই হাজার উন্নিশ , কুড়ি সালের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পরীক্ষা সংক্রান্ত জরুরী যাবতীয় কাজ পত্র বিতরণ করা হবে।বিশদ বিবরণ জানা যাবে,


হেল্প ডেস্ক নম্বর 033 23370793 এ। পাশাপাশি পরীক্ষার সাথে যুক্ত কর্মী দল অন ডিউটি কতো দিন ধরে ছুটি পাবেন তার উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। প্রধান পরীক্ষকরা থিওরি আঠারো দিন, ক্যাম্পের প্রধান পরীক্ষকরা প্রাকটিক্যাল পাঁচ দিন, পরীক্ষকরা পাঁচ দিন,স্কুটিনিয়ররা নয় দিন, জেলা উপদেষ্টা কমিটির সদস্যরা ডিএসি চোদ্দ দিন, কাউন্সিল নমিনিরা চোদ্দ দিন প্রর্যন্ত ছুটি পেতে পারেন বলে জানা যায়।




  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো সংগ্রহ করে তার পর তাদের প্রিয় ছাত্র ছাত্রী দের হাতে তুলে দেবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...