পদ্মশ্রী' কে সম্বর্ধনা জানালো ইয়ং টাউন ক্লাব, বোলপুর ,

অরিত্র ঘোষ, বোলপুর, 




 বীরভূমের জনদরদী , স্বেচ্ছাসেবক ও গরিব মানুষের ডাক্তার ইনি। গরিব রুগীদের ১টাকার বিনিময়ে চিকিৎসা করছেন।

 শান্তিনিকেতন বিশ্বভারতীর একজন।বহু সাধারণ মানুষের সেবাই ছিল এই মহিষীর কর্ম। মানুষের ডাকে কখনো পায়ে হেঁটে কখনও বা রিক্সায় কখনো বা বাইকের পিছনে বসে উনি রুগী দেখতে যেতেন। 

মানুষের সেবাই ছিল তার ব্রত।রাজনীতিতে বিরাট সাফল্য না পেলেও তিনি ছিলেন একজন প্রকৃত সমাজবন্ধু তথা বোলপুরের মানুষের ভগবান। তার এই জনহিতৈষী কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে "পদ্মশ্রী" উপাধিতে ভূষিত করেছেন।

 বোলপুরের তথা বীরভূমের ক্লাব গুলির মধ্যে অন্যতম প্রাচীন ক্লাব হলো ইয়ং টাউন ক্লাব, যার এবছর ৫০তম বর্ষ। 




সেই ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হলো ১ টাকার ডাক্তার তথা পদ্মশ্রী প্রাপক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় কে। 

তুলে দেওয়া হয় মানপত্র, শাল, সুগন্ধিদ্রব্য এবং মিষ্টির প্যাকেট। তিনি তাঁর বক্তব্যে জানান- মানুষের ভালোবাসা তে তিনি আজ এত বড় সম্মান পাচ্ছেন ভারত সরকারের পক্ষ থেকে। 




তিনি এও বলেন যে পকেটে যদি একটা টাকাও পরে থাকে ও তুমি কোনো দিন দয়াল কে দেখো তুমি তাকে সাহায্য করো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...