পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের বসিবার ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে তারা.
প্রতিটি পরীক্ষার দিনে অভিভাবকরা কোথায় খাবেন! কোথায় বসবেন!
এই নিয়ে চিন্তিত থাকেন. প্রখর রোদের মধ্যে ঘুরে বেড়াতে হয় তাদের. সেই কথা মাথায় রেখে জাহান্নগর পঞ্চায়েতের উদ্যোগে জাহান্নগর কুমারানন্দ হাই স্কুলের পিছনে একটি বসবার জায়গায় ও দুপুরের টিফিন এর ব্যবস্থা করেছে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য. তারা প্রতিটি পরীক্ষার দিনেই অভিভাবকদের হাতে নানান রকম খাবার তুলে দিচ্ছেন. দুপুরবেলায় এলাকায় খাবার ও পানীয় জল নিয়ে সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় অভিভাবকদের.
তা থেকে মুক্তি দিতেই জাহান্নগর পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ এমনই জানান পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ.
পাশাপাশি এই রকম পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীদের অভিভাবকরা . পূর্বস্থলী কুমারানান্দ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়ার জন্যই এমন ব্যবস্থা পঞ্চায়েতের .
মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান পরীক্ষার দিনে অভিভাবকদের জন্য ঘুগনি পাউরুটি চা-বিস্কুট মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল পঞ্চায়েতের তরফে.



