সাংবাদিক প্রশিক্ষণ শিবির উলুবেড়িয়া,

নিজস্ব প্রতিবেদক, 

হাওড়া, উলুবেড়িয়া: 




 ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের হাওড়া ইউনিটের পক্ষ থেকে উলুবেড়িয়া বার্তা নামে এক পত্রিকার সহযোগিতায় রবিবার একদিনের একটি সাংবাদিকতার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় হাওড়া উলুবেড়িয়া কলেজের হরিপদ মঞ্চে। 




এদিন এই প্রশিক্ষণ শিবির কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক জনাব ইদ্রিস আলী।শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে বলে জানা যায় আয়োজকদের পক্ষ থেকে। 





এদিনের কর্মশালায় আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক জেলা ও রাজ্য নেতৃত্ব যথাক্রমে বেলুড় মঠের পরমানন্দ মহারাজ, শেখার সেনগুপ্ত, অমিত্রজীৎ উকিল সহ আরো অনেকে আলোচনা করেন। 




বেতার ও টেলিভিশন চ্যানেল,বৃহৎ ও ক্ষুদ্র পত্র পত্রিকার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে সাংবাদিকতা ও গণযোগাযোগ, সংবাদ মাধ্যম সম্পর্কে আলোচনা করা হল বলে জানান জনাবা সেলিনা হোসেন ও জনাব সাবির হোসেন। 

আলোচনায় অংশ গ্রহণ কারীরা সমৃদ্ধ হলেন বলে জানান শিক্ষার্থী সিরাজাম মনিরা ও সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক।




 শিক্ষার্থী মিলন গুছাইত ও বিপ্লব ঘোষ বলেন এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আরো বেশি বেশি করে করা প্রয়োজন তাহলে অনেক বেশি করে আরো শেখা যাবে।




এই প্রশিক্ষণ শিবিরের শেষে প্রত্যেক অংশগ্রহণ কারী সাংবাদিকদের শংসাপত্র দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...