দক্ষিণ দিনাজপুর,১৭ ফেব্রুয়ারি;
একাধিক দাবিতে কর্ম বিরতি করলেন পলিটেকনিক কলেজের চুক্তি ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সরকারি পলিটেকনিক কলেজের সামনে কর্ম বিরতি করে ধনায় বসেন বেশ কিছু শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
স্থানীয় বিধায়ক কে বিষয়টি জানানো হয়েছে সংগঠনের তরফে।সমস্যার সমাধান না হলে জোরকদমে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন তারা।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সরকারি পলিটেকনিক কলেজটি ২০১৩সালে গড়ে ওঠে।যেখানে বেশ কয়েকটি চুক্তি ভিক্তিক শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ করা হয়।
রাজ্যে প্রায় ৭৮টি সরকারি পলিটেকনিক কলেজ রয়েছে।দীর্ঘ প্রায় সাত বছর ধরে শিক্ষকতা করলেই কোনো রকম বেতন বৃদ্ধি হয় নি তাদের বলে অভিযোগ চুক্তি ভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীদের।
তাদের আরও অভিযোগ সরকারি পলিটেকনিক ও কালনা সরকারি পলিটেকনিক চুক্তি ভিত্তিক কর্ম চারিগণ দের বেতন বৃদ্ধি, DA,HRA,MA সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা পেলেও গঙ্গারামপুর সরকারি পলিটেকনিক কলেজের চুক্তি ভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীরা কেন সেই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না সেই দাবিতে কলেজের সামনে কর্ম বিরতি শুরু করেন বেশ কয়েকদীন ধরে।
তাদের কর্ম বিরতি পাঁচদিন অতিক্রম করেছে।সমস্যার সমাধানের জন্য বিষয়টি নিয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস কেও চিঠি করেছেন কর্ম বিরতি নেওয়া শিক্ষকেরা।
সমস্যার সমাধান না হলে জোরকদমে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন চুক্তি ভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
এবিষয়ে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজের ওয়ার্কশপ ইন্সট্রাক্টর কৌশিক বীট ও লেকচারার
সৌভিক দত্ত জানিয়েছেন,আমরা চাকরি জয়েন্ট করার পর থেকে একই বেতন আছে,কোনো রকম বেতন বৃদ্ধি হয়নি।
কালনা সরকারি পলিটেকনিক চুক্তি ভিত্তিক কর্ম চারিগণ দের বেতন বৃদ্ধি, DA,HRA,MA সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা পায় কিন্তু আমরা এগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তাই আমরা কর্ম বিরতি শুরু করেছি।আমাদের দাবি না মানলে আমরা আমাদের কর্মে নিযুক্ত হব না।


