অভিজিৎ হাজরা।
ভাষার টানে, জীবন বাংলা গানে।বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আমতা থানার সন্নিকটে ভাষা শহিদ স্মৃতি স্তম্ভের পাদদেশে আমতা-র কলিকাতা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন"অগ্রগতি" -র উদ্যোগে এক অনুষ্ঠান হল।
১৯৯০ সালের ২১ শেষ ফেব্রুয়ারি পশ্চিমবাংলায় প্রথম ভাষা শহিদ স্মৃতি স্তম্ভ আমতা থানার প্রবেশ পথের পাশে "অগ্রগতি" সংগঠন নির্মাণ করে।
২১শে ফেব্রুয়ারী প্রতি বৎসর এই স্মৃতি স্তম্ভের পাদদেশে বিভিন্ন অনুষ্ঠানের। মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
এই উপলক্ষে এক পদযাত্রা আমতা থানার সামনে থেকে শুরু হয়ে আমতা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় থানার সামনে শেষ হয়।
অনুষ্ঠান সূচীতে ছিল শহিদ স্তম্ভে মাল্যদান,"একুশে" স্মারক গ্রন্থ প্রকাশ, একুশের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশের প্রর্দশনী।
অভিজিৎ হাজরা।


