জমির আল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে সালিশি সভায় এক কৃষকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ।
ঘটনাটি ঘটেছে, গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের সুরমনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখম চাষীর নাম, নুরুল ইসলাম (৪৭)।
অভিযুক্ত দুস্কৃতির নাম, নুর ইসলাম।
জানা গেছে বৃহস্পতিবার নুরুলের জমির আল কেটে নেয় অভিযুক্ত নুর ইসলাম।
এই নিয়ে প্রতিবাদ করেন নুরুলের দাদা রুহুল আমিন। তাদের মধ্যে বচসা শুরু হয়।
শুক্রবার দু'পক্ষকে নিয়ে সালিশি সভা ডাকা হয়। এদিন দু'পক্ষই সভাই হাজির ছিলেন।
সভা চলাকালীন নুরুল ইসলামের ওপর হাতুড়ি নিয়ে চড়াও হয় অভিযুক্ত নুর ইসলাম সহ তার অনুগামীরা।
শুক্রবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় নুরুলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় পাঁচটা সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
গাজোল থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

