গোলাম মোর্তাজা,
-----আমরা মাঝে মাঝে শুনে থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিভার কথা, যা আমাদেরকে ভালোই লাগে।ঠিক তেমনই এক প্রতিভার কথা আমরা জানবো, নামটি তাঁর -এম ডি নুরহোসেন জমাদার,বাড়ি উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানা।
তিনি বর্তমানে কলকাতার এক আইন কলেজে পাঠরত ,তিনি কিছুদিন আগে ঘটে যাওয়া এক বক্তৃতা প্রতিযোগিতায় দেশের সেরা তিরিশ জনের মধ্যে নিজের জায়গা করে নেন।
এটা রীতি মতো নেট দুনিয়ায় সাড়া ফেলেছে ইতিমধ্যে।তাঁর বাকপটুতা অত্যন্ত প্রখর এবং যুক্তিযুক্ত,বক্তব্যে তুলে আনেন সমাজের নিপীড়িত,শোষিত মানুষের করুন কাহিনী,যা আপনি শুনলে অবশ্যই মুগ্ধ হবেন।
এই বক্তব্যের প্রতিযোগিতা আয়োজন করেছিলো 'স্পীক ফর ইন্ডিয়া'নামক একটি সংগঠন,যেখানে সারা দেশের 2000 জন প্রতিযোগী অংশ নেন কলকাতায়।
2020 সালের সেরা বক্তা কে ?এটা নির্বাচনের জন্য ঐ সংগঠন একটি অনলাইনে ভোটের আয়োজন করেছে চলবে 4ই মার্চ পর্যন্ত।
আপনাদের সকলকে অনুরোধ speakforindia.com এই ওয়েবসাইটে গিয়ে এম ডি নুরহোসেন জমাদার কে ভোট দিয়ে তাঁকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করুন,এই আশা রাখি।


