জ্বালানি সাশ্রয় নিয়ে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক মিছিল,

মালদা,




 জ্বালানি সাশ্রয় নিয়ে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক মিছিল।

 জানা যায় মালদা শহরের গৌড় রোড পেট্রোল পাম্প থেকে এই মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। 




জ্বালানি সাশ্রয় নিয়ে সচেতনতামূলক এই মিছিলে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পেট্রোল পাম্পের কর্মীরা। 

এছাড়াও সচেতনতামূলক মিছিলে পা মেলান ভারত পেট্রোলিয়ামের মালদা ডিপোর ইনচার্জ গৌতম ভৌমিক, গৌড় রোড় পেট্রোল পাম্পের কর্ণধার বিনোদ কুমার আগরওয়াল সহ অন্যান্যরা।

 এই বিষয়ে গৌতম ভৌমিক জানান, আমাদের যে সকল পেট্রোলিয়াম প্রডাক্ট রয়েছে তার সাশ্রয় নিয়ে আজ সচেতনতামূলক মিছিল। 




গোটা মালদা শহরে মিছিল পরিক্রমা করে জ্বালানি সাশ্রয় নিয়েগোটা মালদা শহরে মিছিল পরিক্রমা করে জ্বালানির সাশ্রয় নিয়ে সচেতনতা করা হয় সাধারণ মানুষকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...