লিটিল ম্যাগাজিন মেলার আসর বোলপুরে,

অরিত্র ঘোষ, বোলপুর, 




 বাংলা সাহিত্যের পত্র পত্রিকার অন্যতম ধারক এবং বাহক ম্যাগাজিন। 

তার মধ্যে কোনোটি বৃহদকারে প্রকাশিত আবার কোনটি ক্ষুদ্রাকারে প্রকাশিত, যা লিটিল ম্যাগাজিন বলে পরিচিত বই প্রেমী পাঠক দের কাছে। 

বীরভূম জেলার সেরকমই কিছু লিটিল ম্যাগাজিন এর সম্পাদক দের অনুপ্রেরণা ও চিন্তাধারার ফলশ্রুতি হিসেবে বোলপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল লিটিল ম্যাগাজিন মেলা। 

বীরভূমের কয়েকটি লিটিল ম্যাগাজিন ছাড়াও বাংলাদেশ থেকে আগত বেশ কতকগুলি লিটিল ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক দের নিয়ে আয়োজন করা হয় এই মেলার। 




প্রায় ৫০ টির কাছাকাছি প্রকাশক এসেছিলেন এই মেলায়। মেলায় ছিল সাংস্কৃতিক সন্ধ্যার ও আয়োজন। সম্মানিত করা হয় সমাজকল্যাণ ও সাহিত্যের সঙ্গে জড়িত কিছু বিখ্যাত মানুষদের। 

এই মঞ্চ থেকে সমাজকল্যানের সাথে জড়িত বীরভূম জেলার পদ্মশ্রী প্রাপক ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবক অমর চাঁদ কুন্ডু মহাশয় কে সম্মানিত করা হয়। 

সেই সঙ্গেও সাহিত্যের সাথে যুক্ত , সাহিত্য একাডেমি পুরষ্কার প্রাপ্ত অনুবাদক পুষ্পিত মুখোপাধ্যায় কেও সম্মানিত করা হয়। 




এই লিটিল ম্যাগাজিন মেলার উদ্যোক্তাদের পক্ষে প্রানতোস্মি নন্দী জানান- আমাদের এই মেলার আয়োজন করার লক্ষ্য এটাই যে এই সব লিটিল ম্যাগাজিন গুলি বড় কোনো বইমেলায় তাদের প্রকাশ করার সুযোগ থেকে বঞ্চিত হয়, সেই সঙ্গে বঞ্চিত হয় অনেক নবজাতক কবির প্রতিভা। 

সুতরাং তাদের প্রতিভাকে তুলে ধরার মাধম্যে, কিছুটা আর্থিক সাহায্য পাবার লক্ষ্যে আমাদের এই মেলার আয়োজন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...