দক্ষিণ দিনাজপুর,৬ ফেব্রুয়ারি;
শিক্ষিকা ও তার দিদিকে নিগ্রহের কান্ডে মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবিতে বিজেপির থানা ঘেরাও ও অবস্থান-বিক্ষোভ এর আগেই মূল অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান অমল সরকারকে গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের শপিং প্লাজার সামনে থেকে বিজেপি মহিলা পক্ষ থেকে বহু বিজেপি নেতা ও নেত্রীসহ কর্মী-সমর্থকরা রেলি করে থানায় পৌঁছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর মূল অভিযুক্ত অমল সরকারকে এদিন সকালেই গ্রেপ্তার করা হয়েছে জানতে পেরে বিজেপি চাপেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা।
গত শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ফতেনগর এলাকায় জমির উপর দিয়ে রাস্তা তৈরির কাজের অভিযোগ ওঠে তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
শিক্ষিকা ও তার দিদির অভিযোগ জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরীর কাজ করছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার সহ বেশ কিছু তৃণমূল কর্মীরা।
বিষয়টা নিয়ে বাড়ির সদস্য স্মৃতি কণা দাস ও তার দিদি বাধা দিলে তাদের হাত পা বেঁধে মারধরের পাশাপাশি শ্লীলতাহানীর ও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
মধ্যযুগীয় বর্বরতার ঘটনার শিকার হন শিক্ষিকা ও তার দিদি। ঘটনার ভিডিওটি ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায় যা দেশ ব্যাপী নিন্দার ঝড় ওঠে।
শুক্রবার বিকালে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে নন্দনপুর এর ফতেনগর এর বাসিন্দা শিক্ষিকা স্মৃতি কণা দাস ও তার দিদিকে নিগ্রহ কাণ্ডে মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুরের শপিং প্লাজার সামনে থেকে রেলি করে থানার সামনে পৌঁছে অবস্থান-বিক্ষোভ করেন।
যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, সহ-সভাপতি প্রদীপ সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দেবশ্রী সরকার, সহ আরো অনেকেই।
বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর বিজেপি নেতৃত্বরা জানতে পারেন এদিন সকালেই মূল অভিযুক্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার কে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বিষয়টি জানার পরেই বিজেপির চাপে পড়েই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা।
এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন ও জেলা মহিলা মোর্চা র সভানেত্রী দেবশ্রী সরকার জানিয়েছেন, নন্দন পুরের ঘটনার প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ।
বিজেপি চাপে পড়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ডাবলু ভুটিয়া জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে নালাগোলা একটি বেসরকারি বাস থেকে নন্দন পুরের ঘটনার মূল অভিযুক্ত অমল সরকারকে আমরা সকলেই গ্রেপ্তার করেছি।
তাকে কোর্টে পাঠানো হয়েছে।খুব শীগ্রই বাকি দুই জনকেই গ্রেপ্তার করা হবে।

