মঙ্গলবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা 2020।

হাওড়া,

মঙ্গলবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা 2020।এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা।সেই পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা ছিল বেশ ভালই।




বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি পর্ব।

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো হাওড়া সিটি পুলিশ।এদিন সকাল থেকেই হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে সেই তৎপরতা লক্ষ করা গেল। 

হাওড়া সদর এলাকায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত।এদিন সকালে হাওড়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করলেন হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।

এছাড়া বিভিন্ন থানার ওসিরা ও সিনিয়র পুলিশ অফিসাররাও এদিন ভিসিট করলেন পরীক্ষা কেন্দ্রগুলিতে।তাঁরা সেখানে পরীক্ষার বন্দ্যোবস্থ সঠিক আছে নাকি তা লক্ষ্য নজর করলেন।




পাশাপাশি সমস্ত পরীক্ষার্থীদের ও তাঁদের অভিভাবকদের শুভেচ্ছা জানান তাঁরা।হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য শিবির করা হয়েছিল।

হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল জানান, হাওড়া শহরের বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ব্যাবস্থাপানা ছিল খুব ভাল। তিনি এই ব্যাপারে সন্তোষপ্রকাশ করেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...