মাধ্যমিক পরীক্ষা 2020 কে সামনে রেখে হাওড়া শরৎ সদন এক হলে সম্প্রতি একটি প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল।

হাওড়া

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের শিক্ষা বিভাগের আহ্বানে আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2020 কে সামনে রেখে হাওড়া শরৎ সদন এক হলে সম্প্রতি একটি প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল।




হাওড়া জেলার যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক - শিক্ষিকারা এবং পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকরা এই প্রস্তুতি শিবিরে অংশগ্রহণ করেন।

এই শিবিরে পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এডহক কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় ও হাওড়া জেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব এরশাদ আলি উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন মাধ্যমিক পরীক্ষার আহ্বায়িকা সোমা মুখার্জি ও বিভাস দেয়াশী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...