শ্রীরামকৃষ্ণদেবের 186 তম জন্মতিথি উপলক্ষে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান,

শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি এবং শ্রীরামকৃষ্ণদেবের 186 তম জন্মতিথি উপলক্ষে সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো মালদা রামকৃষ্ণ মঠে।




 জানাযায় এদিন ভোরে মঙ্গল আরতি, বৈদিক প্রার্থনা, উষা কীর্তন, শ্রী রামকৃষ্ণ দেবের পূজা, সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সারাদিনব্যাপী। 

অনুষ্ঠান শেষে প্রায় আড়াই হাজার ভক্তের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়।




 শ্রীরামকৃষ্ণদেবের 186 তম জন্মতিথি উপলক্ষে এই ধর্মীয়  অনুষ্ঠানে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...