সদ্য রাজ্য বিধানসভায় পাশ হল NRC বিরোধী বিল। তবু যেন আশঙ্কার ঘন কালো মেঘ সরছেনা সাধারণ মানুষের মন থেকে।
গতকাল সন্ধ্যায় NRC আতঙ্কে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৭০ বছরের ঠান্ডাই গাজী।
এদিন ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানার রামচন্দ্র পুর গ্রামে।
পরিবারের লোক জানাচ্ছেন বেশ কিছুদিন তিনি কাগজপত্র ঠিক করা নিয়ে ব্যাপক টেনশনে থাকতেন।
গতকাল তিনি তাঁর পুরানো ভিটে নাটুরিয়া গ্রামে গিয়েছিলেন জমির কাগজপত্রের খোজ করতে। জমিজমার কাগজপত্র ঠিকঠাক খুজে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরছিলেন।
সেখান থেকে ফেরার সময় পথের মধ্যে সন্ধ্যা ৬ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পেশায় দিনমজুর ঠান্ডাই গাজীর।


