দেশ জুড়ে প্রতিবাদ আর গণআন্দোলন, মানুষ আতঙ্কে | আতঙ্কে থাকারই কথা কারণ নাগরিকত্বের মত জিনিস নিয়ে ছেলে খেলা করছে কেন্দ্র সরকার |
আজ সারাদেশের মানুষ তাকিয়ে ছিল দেশের সর্বোচ্চ আদালতের পানে | CAA মামলার শুনানি ছিল আজ | সারাদেশ থেকে সর্বমোট 144 পিটিশন জমা পড়েছিল আদালতে এই আইনের বিপক্ষে |
এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবেও অনেকে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে |
সরকার পক্ষের উকিল জানান তারা 144 টির মধ্যে 60 টি পিটিশনের জবাব এখনো পর্যন্ত প্রস্তুত করতে পেরেছেন বাকি পিটিশনের জবাব দিতে তাদের এখনও সময় লাগবে |
সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে আরও চার সপ্তাহ সময় দিয়েছে বাকি পিটিশনের জবাব দেওয়ার জন্য | পরের শুনানিতেই সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত নির্দেশিকা জারি করবেন বলে জানিয়েছেন | প্রয়োজন হলে বৃহত্তর বেঞ্চ এর সাহায্য নিতে পারেন সুপ্রিম কোর্ট, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন
দেশের সর্বোচ্চ আদালত |
এদিকে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের যথেষ্ট আস্থা আছে | তারা এক মাস কেন প্রয়োজনে এক বছর এবং তার বেশি সময় ধরেও এই আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত |

