প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
দেশজুড়ে চলছে মানুষের বিক্ষোভ চলছে মানুষের ধর্না | মানুষের আবেগ অনুভূতির স্বতস্ফূর্ত বহিঃপ্রকাশ হচ্ছে গোটা দেশে |
অনেক জায়গায় প্রতিবাদ রণক্ষেত্রের আকার নিয়েছে, অনেক মানুষ প্রাণও দিয়েছে |
কিন্তু এক কদম ও পিছিয়ে না আসার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যেমন কথা তেমন কাজ,
শুক্রবার থেকে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এর ফলে পাকিস্তান, আফগানস্তান ও বাংলাদেশর নির্যাতিত সংখ্যালঘু অমুসলিমরা যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এ দেশে এসেছে তারা পাবেন নাগরিকত্ব ।

