শ্রমিক মেলার প্রাঙ্গন থেকে অসংগঠিত শ্রমিক দের সহায়তা প্রদান ,

অরিত্র ঘোষ, বোলপুর ,




পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণাই পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তর এর উদ্যোগে বীরভূম জেলার বোলপুর মহকুমায় শুরু হলো শ্রমিক মেলা, ২০২০। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, 

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম কর্মাধ্যক্ষ জাভেদ আখতার এবং সহকারী শ্রম কর্মাধ্যক্ষ মহ. নাসিম সহ জেলার শ্রম দপ্তরের বিভিন্ন কর্মীরা। 

প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ অসিত মাল মহাশয়। 

অসংগঠিত শ্রমিক দের উদ্দেশ্যে যে সকল প্রকল্প ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেই সকল প্রকল্পের চেক তুলে দেওয়া হয় প্রাপক দের হাতে। 

জেলায় আয়োজিত তিনটি শ্রমিক মেলার প্রাঙ্গন থেকে ৬৪৯ জন কে মোট দুই কোটি তিন লক্ষ উনসত্তর হাজার দুই শত বাহান্ন টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 

এছাড়াও বোলপুর শ্রমিক মেলা, ২০২০ র মেলা প্রাঙ্গন থেকে ৬৪৯ জন কে মোট ৫১,৪৯,২৫২ টাকা সহায়তা প্রদান করা হয়। 

 পশ্চিমবঙ্গ সরকারের শ্রম কর্মাধ্যক্ষ জাভেদ আখতার জানান- পশ্চিমবঙ্গে বসবাসকারী অসংগঠিত শ্রমিক যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং নির্মাণ ও পরিবহন শ্রমিক ব্যতীত অন্যান্য অসংগঠিত শ্রমিকদের পারিবারিক মাসিক আয় টাকার বেশি হবে না ।

 তারা এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন ।

ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মৃত্যু , শিক্ষা, দক্ষতা বিকাশ প্রশিক্ষণ সহ নানাবিধ সুযোগ সুবিধা পাবেন, এবং এই সুবিধা পাবার জন্য তাদেরকে শ্রম দপ্তরের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...