জয়দেব মেলা, ২০২০,

অরিত্র ঘোষ, জয়দেব (বীরভূম) ,




শুরু হলো নির্মল জয়দেব মেলা ২০২০।প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, 

উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক অসিত মাল, বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা সহ বিশিষ্ট জনেরা। 

এবছর মেলায় রয়েছে প্রায় ৪৫০ টির মত দোকান এবং প্রায় ২৫০ টির মত আখড়া।




 নিরাপত্তার স্বার্থে থাকছে ১১ টি ড্রপ গেট, এবং ১১টি ওয়াচ টাওয়ার, থাকছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার দের একটি দল। চান করার ঘাটের নজরদারির জন্য রয়েছে ওয়াচ টাওয়ার, এছাড়াও নিরাপত্তার জন্য রয়েছে এন্টি ক্রাইম এর একটি বিশেষ দল। 

আজ ভোরে পুন্য স্নানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে জয়দেব মেলা, তার আগেই আসতে শুরু করেছে পুণ্যর্থীরা, পড়েছে জয়দেব মন্দিরে পুজো দেওয়ার লাইন। 




জয়দেব রাধাবিনোদ মন্দিরের সেবাইত জানান, প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন এই জয়দেবের অজয় নদীতে মা গঙ্গা উজানে আসেন, 

আজকের এই দিনে বহু মানুষের সমাগম হয় পুণ্যস্নান করার উদ্দেশ্যে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...