আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেক পুরনো। অনেক বিখ্যাত বিখ্যাত মানুষরা মাদ্রাসার ছাত্র।
এখন ঢেলে সাজানো হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। ডিজিটাল ক্লাস থেকে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে মাদ্রাসাগুলিতে।’
মালদায় এসে জানালেন রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড: শেখ আবু তাহের কামরুদ্দিন।
বৃহস্পতিবার তিনি জিবিএস হাইমাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বর্ষপুর্তি অনুষ্ঠানের সূচনা করেন।
হাজির ছিলেন জেলা সভাধিপতি গৌড় মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, কালিয়াচকের কলেজের অধ্যক্ষ নাজিবর রহমান প্রমুখ।
শহর থেকে দূরে মফস্বল এলাকায় এরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, রীতিমতো অবাক করার মতো।
কালিয়াচক-৩ ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা গ্রাম, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা একরকম, সেখানকার স্কুলের অনুষ্ঠান দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন জেলাশাসক।
তিনি বলেন,‘এরকম একটি স্কুলে ডিজিটাল ক্লাস রয়েছে।
পঠন-পাঠনের যাবতীয় পরিকাঠামো গড়ে উঠেছে। খুব ভাল লাগছে দেখে। উন্নত প্রযুক্তি ছাড়া এখন এগোনো সম্ভব নয়।
তানা হলে আমরা পিছিয়ে পড়ব। স্কুলের উন্নতির জন্য স্কুল কর্তৃপক্ষ আমাদের কাছে সাহায্য চাইলে, চেষ্টা করবো পাশে দাঁড়ানোর।’
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রা।
জানা গেছে, ১৯৭১ সালে পথচলা শুরু করে প্রত্যন্ত প্রান্তের এই স্কুলটি। গুটি গুটি পায়ে চলতে চলতে ৫০ বছরে পদার্পণ।
বর্তমানে পড়ুয়া সংখ্যা ২৭৫০। শিক্ষক ও অশিক্ষক কর্মচারি মিলিয়ে ৪০ জন।


