ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে দিদিকে বলো কর্মসুচি।
মঙ্গলবার দুপুর ২টা নাগাদ,২৬ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায় দিদিকে বলো কর্মসুচি পালন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর অঞ্জু তিওয়ারি, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস,২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্যরা।
এদিন স্থানীয়দের হাতে দিদিকে বলোর ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
এর পাশাপাশি মোবাইলে দিদিকে বলোর মোবাইল নাম্বার দেওয়া স্টিকার আটকে দেওয়া হয়।
৫ জন গণমান্য ব্যক্তির বাড়িতে গিয়ে দিদিকে বলোর প্রচার করেন স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য নেতা নেত্রীরা।
পৌর এলাকার বাসিন্দাদের কাছে কি তাদের সমস্যা রয়েছে তা নিয়েও প্রশ্ন করেন নেতা-নেত্রীরা।
কি তাদের চাহিদা রয়েছে তাও জানার চেষ্টা করেন তারা।
