রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার।
মালদা জেলা পরিষদেও ক্ষমতায় রয়েছে শাসক দল।
অথচ উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা কেন্দ্রের পাকুয়া গ্রাম পঞ্চায়েতের থিনগর গ্রামে।
শনিবার দিদিকে বল কর্মসূচিতে উঠে এলো এলাকাবাসীদের সেই সব ক্ষোভের কথা।
এদিন মালদা জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতোর নেতৃত্বে দিদিকে বল কর্মসূচি অনুষ্ঠিত হয় পাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
উপস্থিত ছিলেন তৃণমূল নেতা হরিহর মাহাতো এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিন দিদিকে বল কর্মসূচিতে এলাকাবাসীরা তাদের এলাকার আউন্নয়নের ছবি এবং বিজেপির দখলে থাকা পাকুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক দুর্নীতির বিষয় তুলে ধরেন।
এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থিনগর সহ একাধিক এলাকায় এখনো পর্যন্ত একটি কাঁচা বাড়িও পাকা হয়নি।
বরংচ স্থানীয় বিজেপির মেম্বাররা ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা লুট করে চলেছে বলে অভিযোগ।
এই বিষয়ে মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো জানান, আজ দিদিকে বল কর্মসূচি নিয়ে আজ দিদিকে বল কর্মসূচি নিয়ে তারা পাকুয়া গ্রাম পঞ্চায়েতে এসেছেন।
বর্তমানে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। তাই এলাকায় উন্নয়ন তেমনভাবে হয়নি।
এখানকার বেশিরভাগ বাড়ি কাচা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাড়ি নেই তাদের টাকা দিচ্ছেন।
অথচ সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছে 5000 কারো কাছে 10 হাজার টাকা করে নিচ্ছে স্থানীয় বিজেপির মেম্বার।
তার পাশাপাশি বিধবা এবং বার্ধক্য ভাতা নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে এদিন।
আজ দিদিকে বল কর্মসূচিতে এই অভিযোগগুলো তুলে ধরেন এলাকাবাসীরা তার পাশাপাশি সেই সকল অভিযোগ করে নিজের হাতে দিদিকে বল একটি ফোন নম্বর দেওয়া কার্ড তুলে দেওয়া হয়।


