কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমির পঞ্চম বর্ষ বার্ষিক অনুষ্ঠান ও রক্তদান অনুষ্ঠিত হয় মিশন প্রাঙ্গনে।
মিশনের ছাত্রছাত্রী কেরাত ও গজলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সম্পাদক হাজি আকবর আলি সাহেব বলেন, মিশনে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী বর্তমান ৩৫৫ ছাত্রছাত্রী পঠন পাঠন করছে পাশাপাশি বাবুল ইলম মাদ্রাসায় ৫৪ জন হিফজ ছাত্র সুনামের সাথে পড়াশোনা করছে।
আল্লাহ চাইলে আগামীতে বি.এড. কলেজ ও কুরআন রিসার্চ কেন্দ্র গড়ে উঠবে ইনশাআল্লাহ. এছাড়া আরও বক্তব্য রাখেন মিশনের সভাপতি হাজি মোজাম্মেল হক, সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, আসামের ইষ্ট পয়েন্ট পাবলিক স্কুলের প্রিন্সিপাল আব্দুল হান্নান, আব্দুল আজিজ আনসারী, সেখ সাবির আলি, ভোজপাড়া হাই স্কুলের সহ প্রধান শিক্ষক মাসুদুর রহমান, বেডসের সম্পাদক সাজাহান মন্ডল, আলফাজ হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম।
রক্তদান শিবিরে ৮৬ জন রক্তদান করেন।


