দিনের পর দিন একদল পোষ্য সারমেয় উন্মুক্ত ছাদে বন্দিজীবন কাটিয়ে আজ তারা কঙ্কালসার |
মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে | তবুও যেন বাঁচার করুন আকুতি | ছাদের উপর থেকে কাউকে নজরে এলেই চেঁচিয়ে ওঠে |
এই সারমেয়গুলি রয়েছে কালনা শহরের মধুবন এলাকায় প্রেমা দের বাড়িতে |
কালনা শহরের এক পশুপ্রেমী বাপ্পা পাল বুধবারই কালনা মহকুমা শাসকের নিকট সারমেয়গুলির করুন অবস্থার বিবরণ দিয়ে অভিযোগ লিপিবদ্ধ করেছেন |
কয়েকজন সমাজকর্মী ওই ব্যক্তির বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন |
বাড়ির মালিক প্রেমা দে কিন্তু সারমেয়গুলি খেতে পায়না বলে মানতে চাননি |
তিনি বলেন আমি যথাসাধ্য খাবার দিই | কিন্তু ওরা কেন দিন দিন কঙ্কালসার হয়ে পড়ছে বুঝতে পারছি না | তিনি সারমেয়গুলিকে কোনদিনই ডাক্তার দেখাননি |
তবে এবার ডাক্তার দেখাবো বলে ঘোষণা করেন | প্রেমাবাবু যাই বলুন কেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন-- ক্ষুদার জ্বালায় ওই পোষ্যগুলোকে পালং শাক, কপি, মুলোর খোসা খেতে দেখা যায় |
শীত-বর্ষায় ওই পোষ্যগুলো উন্মুক্ত ছাদেই ফেলে রাখা হয় | কেন রাখা হয় তা উনিই বলতে পারবেন |
