দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ABVP'র গুণ্ডাবাহিনীর কাপুরুষোচিত আক্রমণ ও ছাত্র আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে গতকাল(৬ই জানুয়ারি,২০২০) বিকালে বাগনানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ঘটনার নিন্দা জানিয়ে 'ধিক্কার' স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিল বাগনানের সমস্ত পথ পরিক্রমা করে।
প্রসঙ্গত এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ AIDSO'র কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী "প্রতিবাদ দিবস" এর ডাক দেয়।
আজকের প্রতিবাদ কর্মসূচিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য কমিটির নেতারাও।


