পঞ্চদশ বর্ষে বোলপুর ফুলমেলা, ২০২০

অরিত্র ঘোষ, বোলপুর,




    বীরভূম বনবানী চেতনার উদ্যোগে গত ১০ই জানুয়ারী থেকে ১৩ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হলো ১৫তম বোলপুর ফুলমেলা। 

মেলায় ছিল প্রত্যহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ছিল সাহিত্য সভা ও কবি সম্মেলন। 

বোলপুর ও তার আশপাশ এলাকা ছাড়াও বহু দূর দুরান্ত থেকে বিভিন্ন নার্সারী হরেক রকম ফুলের গাছ নিয়ে পসরা সাজান। 




উদ্যোক্তাদের পক্ষে দীনবন্ধু সিংহ জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা ১৫তম বোলপুর ফুলমেলার আয়োজন করেছি, প্রাকৃতিক দুর্যোগের কারনে বিগত বছরের বহু সংখ্যক ফুলের গাছ এর যোগান করতে পারিনি। 

কিন্তু সব কিছুকেই জয় করে এবারের ফুল মেলা খুবই সাফল্যমন্ডিত হয়েছে।

 পরিশেষে তিনি জানান আগামী বছরের বোলপুর ফুলমেলা শুরু হবে ১০ই জানুয়ারী, ২০২১ থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...