সবং, পশ্চিম মেদিনীপুর,
মোহাড় চক্রসম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় মহাত্মা গান্ধীর সার্দ্ধ শতবর্ষ উদযাপন হলো।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাড় চক্রসম্পদ কেন্দ্রের সমন্বায়ক অতনু রাউত মহাশয়।
গান্ধীজীর জীবনী ও কর্মকান্ড সংক্রান্ত একাঙ্ক নাটক,প্রবন্ধ,ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোহাড় চক্রের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
গান্ধীজীকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চক্রসমন্বায়ক মহাশয়।


