বিভেদের রাজনীতি কে পরাস্ত করতে ৭ই জানুয়ারি উলুবেড়িয়ার প্রাক্তন অধ্যাপক অরুণ দাশগুপ্ত মর্মর মূর্তি পাদদেশে এবিভিপি বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা সংঘটিত হয় ।
উলুবেড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে ।
সভায় বিভিন্ন বক্তারা বি জে পি 'র গুন্ডা বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা করেন এবং বিজেপির ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।
সভার শেষে সবার শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আগামী দিনে দিনে এইরকম আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার শপথ নেন।
জে এন ইউ এ ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ উলুবেড়িয়ার শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠান গুলির যৌথ উদ্যোগে উলুবেড়িয়া সংশোধানাগারের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় সামিল হন, উলুবেড়িয়া ইনস্টিটিউট এন্ড লাইব্রেরী, পঃ বঃ আদিবাসী লোকশিল্পী সংঘ, উলুবেড়িয়া বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মী মঞ্চ, অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতি রক্ষা সমিতি, উলুবেড়িয়া বইমেলা সমিতি, দ্বান্দ্বিক সাংস্কৃতিক সংস্থা, সহ অন্যান্য প্রতিষ্ঠান।
প্রতিবাদ সভার কিছু চিত্র।





