কাঠের জালে তৈরি হয় অতি সুস্বাদু অমৃতের মতন বাঙালির প্ৰিয় খেজুরের গুড়,
সামনেই পৌষ সংক্ৰান্তি,
তাই গুড়প্রস্তুত কারিকররা খুব ব্যস্ত অতি সুস্বাদু গুড় তৈরি করতে,
ভোর হতে না হতেই সবাই ব্যস্ত হয়ে পরে গুড় প্রস্তুত করতে,
বিকালে খেজুর গাছে হাঁড়ি বাঁধে,
আর ভোর অন্ধকার থাকতেই বাড়ীর কর্তারা বেরিয়ে পড়ে খেজুর গছের রসের জন্য যে হাঁড়ি বাঁধা আছে সেটা নামাতে,
শীতের ভোরের কুয়াশা গায়ে মেখে লাভের মুখ দেখার আশায় গুড় তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে বাড়ির গৃহিনীরা,
তৈরি করে পাটালি, ঝোলা গুড়,
এই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মনকাড়া সুস্বাদু পিঠে,



