নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
প্রজাতন্ত্র দিবসে সামাজিক কাজ। তারই উদাহরণ ফুটে উঠলো বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে ।যখন ছুটির আনন্দে এই দিন সকলে পিকনিক, মজা তে ব্যস্ত তখন অনেকেরই অজান্তে নিভৃতে একটি সামাজিক প্রতিষ্ঠান দাঁড়ালেন সমাজের পিছিয়ে পড়া সেইসব অসহায় দ্ররিদ্র মানুষদের পাশে । ৭১ তম প্রজাতন্ত্র দিবসে উপলক্ষে হাওড়া ডিস্ট্রিক্ট গোলাপ স্পোটিং ক্লাবের পক্ষে থেকে এবং কে এচ কে ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা এবং অপারেশন এবং হিমোগ্লোবিন, থাইরয়েড, সুগার টেস্ট করা হয়।এই পরীক্ষাগুলি এদিন এখানে বিনা ব্যয়ে করা হয়েছে। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ সৈকত মান্না, ডাঃ নাজির, ডাঃ রাজেশ রজক, সৌরভ দেয়শী, স্বাস্থ্যকর্মী রিয়া, শ্রেয়া, পাপ্পু , ক্লাবের সম্পাদক মোহাম্মদ সোহন ওয়াজ, সানি, অফাক, শাকিল, শামীম , মহসিন খান এবং আরো বিশিষ্ট ব্যক্তিগণ।প্রজাতন্ত্র দিবসের দিন এই সামাজিক অনুষ্ঠানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।সকলের উপস্থিতিযে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রানমন্ত।