ইলামবাজার(বীরভূম) ,
বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার থানা গ্রামের মানুষজন মেতে উঠলো বাড়ির বাগ বাদিনী ঠাকুরানীর পুজোয় মহা পঞ্চমী তিথিতে এই পুজোর শুভারম্ভ পুজো চলবে চারদিন।
ঘোষ বাড়ির জমিদারি রীতি অনুযায়ী এই পুজো চলে আসছে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ফলমূল এবং ৩০কেজি আতব নিবেদন করা হয় মায়ের পুজো।
রয়েছে দু'দিনব্যাপী যাত্রা অনুষ্ঠান। মহা পঞ্চমী তিথিতে সুগড় গ্রামের বাগ বাদিনী ঠাকুরানীর তথা সরস্বতী পুজো মেতে উঠলো সুগড় গ্রাম। জানা যায় পুজোর প্রবর্তন করেন ঘোষ পরিবারের পূর্বপুরুষ ঈশ্বর রোহিনীকান্ত ঘোষ।
দৌহিত্র সূত্রে রয়েছে সিংহ বাড়ির বিশেষ শরিকিয়ানা। জমিদারি প্রথা মেনে আজও ঐতিহ্যের এই পুজো চলে আসছে। মা এর মৃন্ময়ী প্রতিমায় দেখা যায় একই চালিতে রয়েছে মা সরস্বতী, ডান দিকে রয়েছে ভগবতী, এবং বাম দিকে লক্ষী।
সঙ্গে রয়েছে জয়া- বিজয়া, রাগ-রাগিনী। ইহা হংস বাহিনী মা সরস্বতী রূপে পূজিত হয় না, পূজিত হয় বাগবাদিনী ঠাকুরানী রূপে।
এটি জলসার আসরে মা সরস্বতী, সকলের হাতে রয়েছে বীনা। ঘোষ বাড়ির এই সরস্বতী পুজোকে ঘিরে মানুষের মধ্যে যেন উৎসবের মেজাজ।

