হাওড়ার বাগনান পানিত্রাসে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আটচল্লিশ তম মেলা উদ্বোধনের অপেক্ষায়,,,,,,,,

,, হাওড়া জেলার বাগনান থানার শরৎ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিত্রাসে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আটচল্লিশ তম বার্ষিক মেলা শুরু হবে একুশে জানুয়ারি চলবে সাতাশে জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে সোমবার রাত পর্যন্ত পর্যায়ক্রমে নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আমাদের প্রতিনিধিকে মেলা কমিটির সম্পাদক সেখ সেলিমুল আলম। 



পরিবেশ দূষণ রোধের বার্তা দিতে এবার মেলায় প্লাস্টিক নিসিদ্ধ করা হয়েছে বলে জানান আলম। তিনি আরো বলেন সকলের সহযোগিতা কামনা করছি যাতে কেউ প্লাস্টিক পণ্য ব্যবহার না করেন।

শরৎ মেলার সভাপতি সুমন মুখোপাধ্যায় বলেছেন পরিবেশ দূষণ রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়েছে প্লাস্টিক বর্জন। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলায় মঞ্চ সাজানো হচ্ছে তার লেখনী মেজদিদি গল্প অবলম্বনে। 

হাওড়া জেলার বাগনান বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রূপনারায়ন নদীর পূর্ব তীরে অবস্থিত এই পানিত্রাস গ্রাম।

 মঞ্চ ও প্রদর্শনী কক্ষ সাজানো হয়েছে টেরাকোটার নকশা সম্বলিত নানান ধরনের কারুকার্য ভরা শিল্পের শিল্পীর তুলির আঁচড়ে ও টানে। প্রদর্শনী কক্ষ তৈরি করা হয়েছে বিদ্যাসাগরের দুই শত বার্ষিক জন্ম জয়ন্তী কে সামনে রেখে, কয়েক শতাধিক নানা রকম ষ্টল থাকবে বলে জানা যায়। 

সাতদিনের মেলায় থাকছে বহু রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান, আলোচনা, সম্বর্ধণা, প্রদর্শনী। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন পর্যায়ক্রমে। 




এলাকা জুড়ে প্রচার করা হচ্ছে সাতদিনের মেলায় দেশ বিদেশের বিভিন্ন স্থানের আপামর শরৎ প্রেমী ও শিক্ষার্থীর ঢল নামবে বলে জানান শিক্ষার্থী ও মেলা প্রেমী সিরাজাম মনিরা। 

হাজারো বিকিনির সম্ভার নিয়ে বিক্রেতারা বসবেন ও লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানান জরী শিল্পী ও গৃহ বধু আম্বিয়া বেগম ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...