নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
ওদের কারও নাম অশোক, কেউ আবার বুড়ো, রামপ্রসাদ।পড়াশোনা সেরে সবে তাঁরা যৌবনে পা রেখেছে।এখন তাঁরা শুরু করেছে জীবনের লড়াই।ছোটবেলায় দেখেছে কিভাবে বড়রা পুজো করেন।কিভাবে তাঁরা জনসংযোগ করে পুজোর প্রচার করেন।তাই পাড়ার গলির এই রামপ্রসাদ, অশোক-বুড়োদা একদিন নিঝকই আড্ডায় স্থির করেন নিজেরা পুজোর উদ্যোক্তা হবে।ব্যস সেই শুরু।এখন পাড়ার বড়রাও এসে সামিল হয় তাঁদের সরস্বতী পুজোয়।হাওড়ার জগাছার ধাড়সা হ্যাপি জুনিয়র ক্লাবের পুজোর পটভূমিকা এটি।
আসছে সরস্বতী পুজো।বাগদেবীকে আরাধনা করার জন্য গোটা রাজ্যবাসী প্রস্তুত।এখন থেকেই সাজো সাজো রব ধরিত্রীতে।এখন সরস্বতী পুজো আর ছোট ছোটো বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ নেই।এই পুজো এখন বড় করে বড়রাও করছেন।হচ্ছে বড় প্যান্ডেল , আলোকসজ্জা।এমনকী সরস্বতী পুজো উপলক্ষে এখন হচ্ছে নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সেই রকম ভাবেই এবার সরস্বতী পুজোয় জেলাবাসীকে চমক দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে হাওড়ার জগাছার ধাড়সা গভর্মেন্ট কলোনির হ্যাপি জুনিয়র ক্লাব।এবছর এই পুজো দশম বর্ষ।এবছর এই পুজোর মন্ডপে হচ্ছে পুষ্প রথ।
ক্লাব সদস্যরা জানান, মন্ডপের সামনে ও পিছনে সহ চারিদিকে থাকবে ফুলের কাজ।চারিদিকে গাছ দিয়ে মন্ডপটি ঘিরেফেরা হবে।প্রতিমা সেই ফুলের রথে বসে থাকবেন।ক্লাব সদস্যরা আরও জানান, হাওড়ার আমতার বিখ্যাত শিল্পী তাপস পাল নির্মাণ করছেন প্রতিমা।পুজোর দিনগুলিতে থাকছে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ ও উন্মাদনার সৃষ্টি হয়েছে।
