প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
মানুষ বড়োই অসহায় বিশেষ করে ভরতের মত তৃতীয় বিশ্বের দেশে |
আমাদের দেশের বহু গ্রাম এবং প্রায় প্রতিটি শহরের আনাচে কানাচে শত শত হতো দরিদ্রদের মলিন মুখ প্রতিনিয়ত তাকিয়ে থাকে চাতক পাখির মত একটু সাহায্যের আশায় |
"ইউনাইটেড ফর হিউম্যানিটি" কলকাতা শহর তলির একটি মানবিক সংগঠন |
প্রতি বছর এর সদস্যরা ছুটে যায় অসহায় দের মাঝে |
এই বৃহৎ সমাজের বুকে করুণ মুখ গুলোতে যতটুকু হাসি ফোটানো যায় এটাই তাদের এক মাত্র উদ্দেশ্য |
এ বছর তারা জয়নগরের মঞ্জিলপুরে বেশ কিছু অসহায়দের মাঝে বিতরণ করে শীতের বস্ত্র |
তাদের সঙ্গে প্রীতি ভোজ ও করে "ইউনাইটেড ফর হিউম্যানিটি" এর সদস্যরা |
তাদের ভাষায় এ বিশ্বে মোরা সবাই সবার তরে |

