বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ঝিকড্ডা অঞ্চলের অন্তর্গত মহুরাপুর গ্রামের উচ্চ বিদ্যালয় এর প্রাক্তনী কমিটির পক্ষ থেকে ও বীরভূম ভোলেনটিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক এর ব্যবস্থাপনায় গত ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
আদিবাসী অধ্যুষিত এলাকায় এই প্রথম কোনো রক্তদান শিবিরের আয়োজন জানালেন প্রাক্তনী কমিটির সভাপতি তথা চিকিৎসক ডঃ দেবাশীষ দেবাংশী।
শিবিরে সর্বমোট ৮৬ জন রক্তদান করেন, যার মধ্যে অধিকাংশই ছিলেন আদিবাসী মহিলা, সকলের উদ্দেশে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।
রক্তদাতাদের মধ্যে জনৈক এক আদিবাসী মহিলা জানান ,আমরা প্রথমত খুবই ভয় পেতাম রক্ত দিতে,
কিন্তু সেই ভয় কে জয় করেই আমরা রক্তদানে এগিয়ে এসেছি, কারণ একটাই যদি আমাদের দেওয়া রক্ত অন্য কোনো মুমুর্ষ রোগীর কাজে লাগে তাহলে খুব গর্বিত মনে করব।

