হাওড়ার বাগনানে সারা ভারতে বন্ধের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে আমতার বিধায়ক অসিত বরণ মিত্র ও বাগনানের প্রাক্তন বিধায়ক আক্কেল আলী খান সহ আরো অনেক বামফ্রন্ট ও কংগ্রেসের নেতা নেত্রী নেতৃত্ব দেন,
কয়েক হাজার নেতাকর্মী সমর্থক অংশ নেন।
মিছিল শুরু হয়ৎছয় নম্বর জাতীয় সড়ক মানকুর মোড় থেকে ও টি রোড , স্টেশন রোড থেকে মিছিলটি বাস ষ্ট্যাণ্ড হয়ে লাইব্রেরী মোড়ে শেষ হয় এক পথসভার মাধ্যমে।
সভায় বক্তব্য রাখেন পর্যায়ক্রমে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃত্ব। আগামী আট জানুয়ারি বুধবার সারা ভারতে বন্ধের সমর্থনে, কেন্দ্রীয় সরকারের সকল জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়ে জনসচেতনতার জাগরণ জনসংযোগ জনসমর্থন আদায়ের জন্য।
নো এন আর সি, ও নো এন পি আর,নো সি এ এ এর বিরুদ্ধে, শিল্প চাই ,কাজ চাই, বেসরকারি করন চলবে না, কৃষক, শ্রমিক, বেকার যুবক ও যুবতীর কাজ চাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস করা সহ আরো কিছু দাবি আদায়ে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


